1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে তিন স্তরের বিশেষ নিরাপত্তা: ইসি সচিব

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-11-2025 ইং
  • 9951 বার পঠিত
ad728

সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে তথ্য জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচনের দিন কেন্দ্রের ভেতর, কেন্দ্রের চারপাশ এবং আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি থাকবে।

ইসি সচিব জানান,

প্রথম স্তরে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা

দ্বিতীয় স্তরে চেকপোস্ট

তৃতীয় স্তরে সেন্ট্রাল রিজার্ভ

তিনি আরও বলেন, ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আখতার আহমেদ বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728