দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে এবং একই এলাকায় এটি ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩-এ এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে শক্তি সঞ্চয় করছে এবং এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কসংকেত
দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এবং এর গতিপথ অনুযায়ী উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া, ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

