1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক আহত, বসতবাড়ি–দোকানপাটে ভাঙচুর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 19258 বার পঠিত
ad728

ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নুরু মাতুব্বর জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতবাড়ি দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাটের ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেছে কিনা তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728