বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার নিজ নির্বাচনী এলাকা কোতয়ালীতে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে পরিণত হয়েছেন। হাসিনা দেশকে যে অবস্থায় রেখে গেছে সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশেরই তারেক রহমানকে দরকার। তাই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।
ইশরাক হোসেন আরও জানান, দলের সকল কার্যক্রম এবং নির্বাচনী প্রচারণা স্বাভাবিকভাবে চলমান থাকবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

