ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ৯২ হাজার ১৪৪ জন ভোটার। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে জানা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৩৪৬ জন এবং নারী ১৪ হাজার ৭৯৯ জন।
রোববার
নির্বাচন
কমিশনের
(ইসি) ওয়েব সাইট থেকে এ তথ্য জানা যায়।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারই প্রথম এই অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, ধাপে ধাপে নিবন্ধন যাচাই শেষে প্রবাসীরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
এই
নিবন্ধন
চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত
নির্বাচন কমিশন বলছে, প্রবাসীদের আগ্রহ প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় এই প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী ও ব্যবহারবান্ধব করতে অতিরিক্ত প্রযুক্তিগত সহায়তা যোগ করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

