তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি পিল্লাইয়ারপট্টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে, তিরুপাত্তুর এলাকায় ঘটে বলে জানা গেছে।
একজন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন।’
জনসাধারণ এবং সহযাত্রীদের প্রচেষ্টায় দুর্ঘটনা কবলিত যানবাহন থেকে বেশ কয়েকজনকে বের করে আনা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বাস দুটি দ্রুত গতিতে চলছিল। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে।