1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পিটিআই শেষ বিকল্প ইমরানের সাক্ষাৎ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-12-2025 ইং
  • 10849 বার পঠিত
ad728

পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল বলেছেন, তাঁরা আগামীকাল ২ ডিসেম্বর (মঙ্গলবার ) ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতার  সঙ্গে সাক্ষাতের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। গত শনিবার জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পেশোয়ারে পৌঁছেছেন। গতকাল রোববার একটি সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন। আদিল ইকবাল বলেন, ‘বৈঠকে আদিয়ালা কারাগারের বাইরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবার পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সুস্পষ্ট কৌশল থাকবে।’ পিটিআই তাঁদের বিরুদ্ধে নেওয়া যেকোনো বেআইনি পদক্ষেপের জবাব দেবেন। সোহাইল আফ্রিদি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অষ্টমবারের মতো আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এর দুদিন পর ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভের এ পরিকল্পনার ঘোষণা আসে। গত বৃহস্পতিবার গোরখপুর চেক পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহাইল আফ্রিদি। তিনি বলেন, কারাগারের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে সব ধরনের আইনি ও গণতান্ত্রিক পথ অনুসরণের পর তাঁদের হাতে এখন ‘শেষ বিকল্প’ ছাড়া আর কিছুই নেই। তিনি আদিয়ালা কারাগারের সড়কের সামনে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে টানা ১৬ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728