1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইসলামী সমাজ কল‍্যান পরিষদের শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-06-2025 ইং
  • 60239 বার পঠিত
ad728


গতকাল ২০শে জুন ২০২৫ শুক্রবার , কুমিল্লা কোর্টবাডী “মিউজিক প‍্যারাডাইজ” এ  ইসলামী সমাজ কল‍্যান পরিষদ- ৫ নং শুভপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম, কুমিল্লার উদ‍্যোগে  ‘শিক্ষা সফর’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা বিশিষ্ঠ  সমাজসেবক এইচ এন এম শফিকুর রহমান। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  শুভপুরের কৃতি সন্তান অধ‍্যক্ষ ডক্টর পেয়ার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রখ‍্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস জনাব হুমায়ুন কবির সাহেব,  কুমিল্লা ফরিদা বিজ‍্যায়তনের প্রধান শিক্ষক ঝনাব মাষ্টার হানিফ, বিশিষ্ট আলেমে দ্বীন পরিষদের উপদেষ্টা মাওলানা আলী ওয়াক্কাস সাহেব, বিশিষ্ঠ সমাজ সেবক, বারবার নির্বাচিত মেম্বার  শফিউল্লাহ, বিশিষ্ঠ শিক্ষাবিদ  রামগঞ্জ  উচ্চবিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক জনাব আব্দুল আউয়াল,  বিশিষ্ঠ ব‍্যাবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা শাহজালাল, পরিষদের  সদস‍্য ও বিশিষ্ঠ সমাজসেবক, মাওলানা নূরুল হক, বাংলাদেশ শ্রমিক কল‍্যান ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলার সহ সভাপতি  মোঃ জামাল উদ্দিন, আবদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার নুরু আলম প্রমূখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন - পরিষদের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাঃ মুদ্দাচ্ছির আলম। বক্তব‍্য রাখেন - পরিষদের সভাপতি  মাওলানা মুহাঃ মিজানুর রহমান, সহ- সভাপতি জনাব মাওলানা আবু নাসের মজুঃ, অন‍্যতম সহসভাপতি অধ‍্যক্ষ ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা নির্বাহী সদস‍্য মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য জনাব আহসান উল্লাহ সোহেল নির্বাহী সদস্য জনাব শাহ আলম, নির্বাহী সদস্য ইন্জিনিয়ার বেলাল হোসেন, নির্বাহী সদস্য আপেল মাহমুদ সাগর ।

অন‍্যনার মধ‍্যে বক্তব‍্য রাখেন পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমে— নূর  মোহাম্মদ,আব্দুস সালাম , মাওলানা নূর মোহাম্মাদ , নুরুল ইসলাম ( সাংবাদিক)  মাস্টার জসিম উদ্দিন,রাকিব উদ্দিন। এ টি এম আলমগীর,এডভোকেট মাছুম, কবির আহমেদ, আহমেদ শহীদউল্লাহ , মাওঃ সেলিম, মেম্বার সেলিম আমান উল্লাহ আমান, মোঃ ফরহাদ মিয়া, প্রমূখ। 

প্রধান অতিথি অদ‍্যকার সভা থেকে ২ টি মেসেজ দেন

১। এ পরিষদ ইসলামী আদর্শের পতাকাবাহী হিসাবে শুভপুর ইউনিয়নে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষে মহান ইসলামী আন্দোলনের সহযোদ্ধা হিসাবে অগ্রণী ভূমিকা রাখবে। আন্দোলনের প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে স্বউদ্যোগ ভুমিকা রাখবে কে ডাকল বা না ডাকল তার অপেক্ষা করবে না।

২। জুলাই বিপ্লবের চেতনা ধারন করে- ফ‍্যাসিস্ঠ ও স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসনের কোন সুযোগ না পায় সেজন‍্য সদা সজাগদৃস্টি রাখবে এবং তাদের প্রতিহত করতে সীসাঢালা প্রাচীর গড়ে তুলবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..