1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ আয়োজনের অধিকার হারানোর শঙ্কায় ভারত, অনিশ্চয়তায় বাংলাদেশও।

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-02-2026 ইং
  • 4569 বার পঠিত
ad728

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই নানা বিতর্কের সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনীহা জানায় এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করে। তবে আইসিসি সে প্রস্তাব নাকচ করলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংস্থাটির বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তোলে এবং গ্রুপ পর্ব বয়কটের ঘোষণা দেয়। পরে আইসিসি, বিসিবি ও পিসিবির আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শেষ পর্যন্ত ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়।

তবে বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ভবিষ্যতে বড় আকারে পড়তে পারে। ক্রিকেটের প্রভাবশালী দেশ ভারত ২০২৯ ও ২০৩১ সালের আইসিসি আসরের আয়োজকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে বলে আলোচনা চলছে। এর ফলে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সহ-আয়োজক হিসেবে ভূমিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বর্তমানে ২০৩১ সাল পর্যন্ত ভারতের হাতে রয়েছে দুটি বড় পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্ট—২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি, বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া হাইব্রিড মডেল চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচ খেলবে না; প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হবে।

গত বছর পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক থাকলেও ভারতের ম্যাচগুলো হয়েছিল দুবাইয়ে। আর এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিসিআই আয়োজক হলেও শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে রাখা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728