1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর...

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-02-2026 ইং
  • 4042 বার পঠিত
ad728

বিদেশি শিক্ষার্থীদের ৩ লাখের মাইলফলক অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে দক্ষিণ কোরিয়া। বিদেশি শিক্ষার্থী ও স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে এগোচ্ছে দেশটি। এবার আসতে পারে দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সুখবর..

বিদেশি শিক্ষার্থীদের ‘নন-প্রফেশনাল’ খাতে কাজের সুযোগ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া? এমন শিরোনামে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য কোরিয়া হেরাল্


 প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের কাজের বৈধতার প্রস্তাবনা নিয়ে বিল উত্থাপন করে দেশটির প্রধান বিরোধী দল। যদিও বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের হাতেগোনা নির্দিষ্ট কয়েকটি সেক্টরে কাজের অনুমতি আছে। যা বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।
 
জাতীয় পরিষদে উত্থাপিত নতুন সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, স্টুডেন্ট ভিসাধারীদেরও শ্রমনির্ভর বা “নন-প্রফেশনাল” খাতে কাজের সুযোগ দেওয়া হতে পারে। প্রধান বিরোধী দল ’পিপল পাওয়ার পার্টি’-এর আইনপ্রণেতা কিম উই সাং এবং কিম সো হি পৃথকভাবে এ সংক্রান্ত বিল উত্থাপন করেছেন।
 
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ডি-২ (স্টুডেন্ট) ভিসায় থাকা বিদেশি শিক্ষার্থীরা এবং স্নাতক শেষে ডি-১০ (চাকরি-প্রত্যাশী) ভিসায় অবস্থানকারীরা উৎপাদন, নির্মাণ, কৃষি, মৎস্য ও জাহাজ নির্মাণের মতো খাতে কাজ করতে পারবেন—যে খাতগুলো এতদিন কেবল ই-৯ ভিসাধারীদের জন্য সংরক্ষিত ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728