1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ব্যাংক গ্যারান্টি দিয়ে শুল্ক–কর ছাড়াই কাঁচামাল আমদানির সুবিধা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-09-2025 ইং
  • 14964 বার পঠিত
ad728

ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকেরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ২৫ সেপ্টেম্বর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানি করার সুবিধা দেওয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিরূপিত শুল্ক করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে। দেশের রপ্তানি–বাণিজ্য সম্প্রসারিত হবে।



ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728