1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-03-2026 ইং
  • 1946 বার পঠিত
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ অবকাঠামোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আজ (শনিবার, ৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌজাহাজ ধ্বংস করেছে। তিনি আরও দাবি করেন, ইরানের বিমান ও টেলিযোগাযোগ ব্যবস্থার বড় অংশ অকার্যকর করে দেয়া হয়েছে।

এসময়ে ট্রাম্প আরও বলেন, ‘এর আগের হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।’ তার দাবি, ‘হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’

তিনি এ অভিযানকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, ‘এতে ইরানের সামরিক সক্ষমতায় সিদ্ধান্তমূলক আঘাত হানা হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা সকলেই আমাদের দেশের মহান বীর, যারা ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন। তিনি আরও বলেন যে, মার্কিন সৈন্যদের মৃত্যু ‘সর্বনিম্ন’ রাখবে যুক্তরাষ্ট্র।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728