1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পেট্রল ও ডিজেলে শুল্ক কমাল ভারত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-03-2026 ইং
  • 17 বার পঠিত
ad728

বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতায় সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বিমান জ্বালানি ও ডিজেল রপ্তানির ওপর কর আরোপ করেছে দেশটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠে গেছে। হরমুজ প্রণালি দিয়ে ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি হয়।

ভারতের অর্থ মন্ত্রণালয় গতকাল রাতে এক আদেশে পেট্রলের আবগারি শুল্ক লিটারপ্রতি ১৩ রুপি থেকে কমিয়ে ৩ রুপি করেছে। একইভাবে ডিজেলের ওপর শুল্ক ১০ রুপি থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে।

এই শুল্ক কমানোয় কী পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, সেটি জানায়নি ভারত সরকার। শুল্ক কমানোর পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে, যখন চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী মাসে নির্বাচনের প্রচার–প্রচারণা চলছে। ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি ভোটারদের ওপর বড় প্রভাব ফেলে।

তেলমন্ত্রী হরদীপ সিং পুরি খুদে ব্লগ লেখার সাইট এক্সে লিখেছেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে তেল কোম্পানিগুলোর লিটারপ্রতি পেট্রলে প্রায় ২৪ রুপি ও ডিজেলে ৩০ রুপি ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি কমাতে সরকার রাজস্ব আয়ে বড় ছাড় দিয়েছে।

ভারতের আর্থিক সেবা ও বিনিয়োগ প্রতিষ্ঠান ইমকেই গ্লোবালের অর্থনীতিবিদ মাধবী অরোরা জানান, এই সিদ্ধান্তে বার্ষিক রাজস্ব ক্ষতি প্রায় ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন রুপি হতে পারে। বর্তমান দামে এই শুল্ক কমানোর ফলে তেল বিপণন কোম্পানিগুলোর বার্ষিক ক্ষতির ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করবে।

ভারতে জ্বালানির ৯০ শতাংশ খুচরা বাজার নিয়ন্ত্রণকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো আন্তর্জাতিক দামের সঙ্গে সব সময় দাম বাড়ায় না। ফলে মূল্যবৃদ্ধির চাপ কখনো সরকার, আবার কখনো কোম্পানিগুলো বহন করে। এতে ভোক্তারা কিছুটা সুরক্ষা পান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728