আজ (শনিবার, ২ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন সাইফ-লিটনরা। তবে দ্রুতই তিন উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের।
এরপর বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। দ্রুত রান তোলার তাড়ায় ইনিংস লম্বা করতে পারেননি শামীম-হৃদয়রা। ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হারায় বাংলাদেশ।
যদিও টাইগারদের দেয়া ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে ছিলো নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ক্লার্ককে ফেরান শরিফুল ইসলাম।
পাওয়ার প্লেতে কিউইদের আরও তিন উইকেট তুলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টাইগার বোলাররা। তবে ফক্সক্রফটকে সঙ্গে নিয়ে উইকেটের চারপাশে চার ছক্কার বন্যা বইয়ে দেন জ্যাকবস। ফলে ২৬ বল ও ছয় উইকেট হাতে রেখে হেসে-খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।







