1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কানে দেখানো হবে বিপ্লবী চে গুয়েভারাকে নিয়ে প্রামাণ্যচিত্র

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-05-2026 ইং
  • 35893 বার পঠিত
ad728

দুনিয়া কাঁপানো বিপ্লবী হিসেবে পৃথিবীকে আজও আলোড়িত করেন চে গুয়েভারা। মৃত্যুর এত বছর পর একটুকু কমেনি যার জনপ্রিয়তা। আর এই চে ও তার সহযোদ্ধারা এবার নতুন রূপে ফিরছেন কান চলচ্চিত্র উৎসবে।  


এবারের উৎসবে "চে গুয়েভারা: দ্য লাস্ট কম্পেনিয়ন্স" নামের একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে। এটি নির্মাণ করেছেন ফরাসি নির্মাতা ক্রিস্তফ দিমিত্রি রেভেই। 


নির্মাতা ক্রিস্তফ দিমিত্রির ভাষ্য, প্রায় ২০ বছর ধরে এই কাজ করেছেন তিনি। প্রথমে চে গুয়েভারার এক সহযোদ্ধাকে নিয়ে কাজ শুরু করলেও পরে বাকিদের গল্পও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ইতিহাসে চে গুয়েভারার নাম আছে, কিন্তু যারা পাশে থেকে লড়াই করেছে তাদের কথা কেউ জানেন না।


নির্মাতা আরও বলেন, "চে গুয়েভারাকে আমি একই সঙ্গে শ্রদ্ধা ও প্রশ্ন দুই চোখেই দেখি। আমার মনে হয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্য সঠিক ছিল, তবে পৃথিবী বদলের পথ নিয়ে বিতর্ক থেকেই যায়।"


চে গুয়েভারার মৃত্যুর এত বছর পরও তার নিজের ও সংগ্রামী সহযোদ্ধাদের গল্প ধারণা করা হচ্ছে ব্যাপক সাড়া ফেলবে। নতুন এই প্রামাণ্যচিত্র তাই এবারের কানের অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728