1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-05-2026 ইং
  • 1913 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্তদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) ও মো. আরমান দেওয়ান (২৯)।


শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, হামলায় আহত রেশমি বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।



ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


তবে প্রাথমিকভাবে তারা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন, মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), মো. আজম (৪০), শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)।


মামলার এজাহারে বাদী রেশমি বেগম উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন এবং বিভিন্ন ওরস ও ধর্মীয় আয়োজনে ভক্তদের সহযোগিতা করেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর মাজারে মানত ও জিয়ারতের জন্য হাজারো মানুষের সমাগম হয়।


এজাহারে আরও বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জিয়ারত ও মানতের কার্যক্রম চলাকালে ১০০ থেকে ১৫০ জন হামলাকারী মাজারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালায়। এ সময় তারা গাছের গোড়ায় থাকা শিরনির ডেগের লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করে।


বাদী অভিযোগ করেন, হামলায় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং তাঁর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়। এ ছাড়া হামলাকারীরা মাজারের প্রায় ৩০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে এবং জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728