1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জাইমা বললেন, "ফিট থাকুন"

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-05-2026 ইং
  • 37835 বার পঠিত
ad728

‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’ - যুবসমাজকে অনুপ্রাণিত করতে সম্প্রতি এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। 

গত ২৩ মে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আন্তর্জাতিক হাফ ম্যারাথনের ‘ওয়ান রান’ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, "বান্দরবান, কক্সবাজার বা চট্টগ্রামের মতো জায়গাগুলোতে আয়োজিত এই ধরনের ইভেন্ট সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।"

ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ট্র্যাকে দৌড়ানোর আগ্রহ প্রকাশ করেন জাইমা রহমান।

তিনি আরও বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর এই লক্ষ্য অর্জনে সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।"

আন্তর্জাতিক মানের এই হাফ ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল আয়োজক ও অ্যাথলেটদের আন্তরিক ধন্যবাদ জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..