1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মেসিকে নিয়ে সুখবর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-06-2026 ইং
  • 36065 বার পঠিত
ad728

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের শুরু থেকে দলের সেরা তারকা লিওনেল মেসিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে।

৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে যেন শেষ মুহূর্তে ইনজুরিতে না পড়েন এই কিংবদন্তি ফুটবলার, সেদিকে ছিল সতর্ক দৃষ্টি।

তবুও আর্জেন্টিনার সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল মেসির ইনজুরির খবর। মৌসুমের একদম শেষভাগে মায়ামির হয়ে খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি। 

জানা যায়, বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি।

শেষ পর্যন্ত মেসি সেই ম্যাচে কত সময় মাঠে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। মূল টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..