1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ম্যাচের আগে নেইমারের বার্তা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-06-2026 ইং
  • 1234 বার পঠিত
ad728

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভক্তদের জন্য বার্তা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। চোটের কারণে দলের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।

তবে দ্রুত সুস্থ হয়ে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’


গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


তবে সেই ম্যাচে দর্শক হিসেবেই থাকতে হবে নেইমারকে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগোচ্ছে। তিনি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’ নেইমারকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন অভিজ্ঞ এই কোচ। আনচেলত্তি জানান, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’


৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চোট নিয়েই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান। তা কাটিয়ে ওঠার জন্য নিয়মিত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728