1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সস্ত্রীক মোশাররফকে নিয়ে গুজব!

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-06-2026 ইং
  • 183 বার পঠিত
ad728

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিকমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।


এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই।

একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিকমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।


মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, 'ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।


এই অভিনেতা সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728