1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আন্তর্জাতিক ব্র্যান্ড Mobil - এর বিজ্ঞাপনে মডেল বিপনু চৌধুরী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-06-2026 ইং
  • 2022 বার পঠিত
ad728

দেশের অন্যতম শীর্ষ লুব্রিকেন্ট ব্র্যান্ড Mobil Bangladesh - এর নতুন প্রচারণায় মডেল হিসেবে কাজ করেছেন তরুণ মিডিয়াকর্মী ও মডেল বিপনু চৌধুরী। 


সম্প্রতি Mobil Bangladesh - এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত Mobil Delvac Modern 15W-40 Super Defense - এর বিজ্ঞাপনে তাকে দেখা যায়। বিজ্ঞাপনটিতে উন্নত ইঞ্জিন সুরক্ষা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতার বার্তা তুলে ধরা হয়েছে। এ পণ্যের প্রচারণামূলক ভিজ্যুয়ালে আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিপনু চৌধুরী দর্শকদের নজর কেড়েছেন। 


Mobil - এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ব্র্যান্ডের প্রচারণায় কাজ করার সুযোগকে নিজের মিডিয়া ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে বিপনু চৌধুরী বলেন, 'একটি বিশ্বস্ত ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার জন্য এটি আমাকে নতুন আত্মবিশ্বাস জোগাবে।'


মিডিয়া জগতে নিয়মিত কাজের পাশাপাশি বিজ্ঞাপন ও ভিজ্যুয়াল কনটেন্টে নিজের অবস্থান আরও শক্ত করতে কাজ করে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় অংশগ্রহণ একজন মডেলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং পেশাগত অগ্রগতির একটি ইতিবাচক ধাপ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728