1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিশ্বকাপে নরওয়ের ব্যতিক্রমী 'ভাইকিং বোট' উদযাপন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-06-2026 ইং
  • 2031 বার পঠিত
ad728

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচেই ৬ পয়েন্ট নিশ্চিত করেছে তারা, যা বিশ্বকাপের ইতিহাসে পয়েন্টের দিক থেকে তাদের সেরা পারফরম্যান্স।


তবে মাঠের এই ঐতিহাসিক পারফরম্যান্সের পাশাপাশি আরও একটি কারণে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে নরওয়েজিয়ান দল; আর তা হলো তাদের অনন্য ‘ভাইকিং বোট’ উদযাপন।


আজ সেনেগালের বিপক্ষে ম্যাচ জয়ের পর নরওয়ের ফুটবলাররা মাঠের ঘাসের ওপর সারিবদ্ধভাবে বসে প্রাচীন ভাইকিং নাবিকদের মতো দাঁড় টানার ভঙ্গি অনুকরণ করেন।


গ্যালারিতে থাকা হাজারো নরওয়েজিয়ান সমর্থকও খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে এই কোরিওগ্রাফিতে মেতে ওঠেন। এই পুরো উদযাপনের মূল পরিচালক ছিলেন আর্সেনালের তারকা মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।


হাতে ড্রাম এবং ড্রামস্টিক নিয়ে তিনি গ্যালারির দর্শক ও মাঠের সতীর্থদের এই চমৎকার কোরিওগ্রাফি পরিচালনা করেন। ফুটবল বিশ্বকাপে এই উদযাপনটি ভাইরাল হলেও এর উৎপত্তি কিন্তু ফুটবল মাঠে নয়, বরং রক ও হেভি মেটাল মিউজিকের কনসার্টে! রক দুনিয়ায় এটিকে মূলত ‘রোয়িং পিট’ বলা হয়।


গ্যালারিতে আসার অনেক আগে থেকেই সুইডেনের ‘আমন আমার্থ’ কিংবা সুইজারল্যান্ডের ‘এলিভেইতি’-র মতো জনপ্রিয় ‘ফোক মেটাল’ বা ‘ভাইকিং মেটাল’ ব্যান্ডের কনসার্টগুলোতে দর্শকরা এভাবে মেতে উঠতেন।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728