1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সমকালের কিংবদন্তি মেসির জন্মদিন আজ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-06-2026 ইং
  • 1505 বার পঠিত
ad728

 ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা এবং আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ৩৯তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন এই ফুটবল কিংবদন্তি। ৩৮ বছর পূর্ণ করে আজ তিনি ৩৯ বছরে পা রাখলেন।

মেসির এই বিশেষ দিনটি ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত, সতীর্থ এবং সাবেক তারকারা শুভেচ্ছা বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন শুধুই মেসির বন্দনায় মুখর। চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে মাঠ মাতাচ্ছেন এলএমটেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও সবুজ গালিচায় তার পায়ের জাদু এবং ড্রিবলিংয়ের ধার বিন্দুমাত্র কমেনি।

২৪ জুনকে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় দিন বলা যায়। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এমন এক শিশু, যার কারণে পরবর্তীতে ফুটবলের সংজ্ঞা পাল্টে গেছে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজ তিনি পা দিলেন জীবনের ৩৯তম বসন্তে।

৩৯ বছর বয়সে এসেও মেসি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। রোজারিওতে জন্ম নিয়ে এখন তিনি বিশ্বজয়ের মহাকাব্য লিখে চলেছেন। কবে তিনি থামবেন এ প্রশ্নের উত্তর কেউ জানেন না। এজন্যই তিনি জীবিত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত হয়ে থাকেন। 

শুভ দিনে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের প্রতি শুভেচ্ছা জানিয়ে সমস্বরে বলে ওঠা যায়, 

শুভ জন্মদিন, মেসি!

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728