1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভূমিকম্পে ভেনেজুয়েলায় মানবিক বিপর্যয়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-06-2026 ইং
  • 23119 বার পঠিত
ad728

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। একই সঙ্গে নিখোঁজ মানুষের সংখ্যা অন্তত ১১ হাজারে পৌঁছেছে বলে জানা গেছে। দুর্যোগের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে দেশটি।


সর্বশেষ পরিসংখ্যানে আগের ঘোষিত ৩২ জন নিহত ও ৭০০ জন আহতের সংখ্যার তুলনায় অনেক বেশি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


গতকালের ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প দুটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।


রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ধসে পড়েছে অসংখ্য ভবন। ভূমিকম্পের সময় দেশটিতে দীর্ঘ ছুটির সপ্তাহান্ত চলছিল, ফলে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরায় দেশের অন্যান্য অঞ্চল থেকে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।


তিনি বলেন, 'সেখানে বহু ভবন ধসে পড়েছে... এবং আমরা বর্তমানে জীবন রক্ষায় নিবিড় উদ্ধার অভিযান পরিচালনা করছি।'

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..