1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বহু গুণের কাঁঠালের বিচি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-07-2026 ইং
  • 20612 বার পঠিত
ad728

অনেকেই কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠালের বিচি ভেজে, ভর্তা করে কিংবা মাছ-মাংসের সঙ্গে রান্না করে খেতে ভালোবাসেন। শুধু স্বাদেই নয়, কাঁঠালের বিচি পুষ্টিগুণেও সমৃদ্ধ।


কাঁঠালের বিচির উপকারিতা এক কথায় শেষ হবার নয়। 


এটি হজমশক্তি বাড়াতে এবং বদহজম কমাতে সহায়ক। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে।


প্রোটিন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকায় মানসিক চাপ কমাতে এটি ভূমিকা রাখে।


এ খাদ্য ত্বকের সুস্থতা বজায় রাখতে এবং বলিরেখা কমাতে সহায়ক।


এটি ভিটামিন এ-সমৃদ্ধ হওয়ায় চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এবং রাতকানা প্রতিরোধে সহায়তা করতে পারে।


চুল পড়া কমাতে ও চুলের আগা ফেটে যাওয়া রোধে এটি ভূমিকা রাখতে পারে।


আয়রনের ভালো উৎস হওয়ায় শরীরে আয়রনের ঘাটতি পূরণে এটি সহায়তা করে এবং রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..