1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মার্কিন হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-07-2026 ইং
  • 4248 বার পঠিত
ad728

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর হামলাকে প্রকাশ্য আগ্রাসন বলে আখ্যায়িত করেছে।


বুধবার এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে নেওয়া এবং শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলাকালে এই হামলা চালানো হয়েছে, যা একটি স্পষ্ট আগ্রাসী পদক্ষেপ।


বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো প্রতিক্রিয়া জানাবে।


হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।


বিবৃতিতে দাবি করা হয়, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণের একমাত্র কর্তৃত্ব ইরানের। তাই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নির্ধারিত পথই ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728