1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-07-2026 ইং
  • 2810 বার পঠিত
ad728

জুলাই গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত, আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে জুলাই গণআন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728