1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

অধ্যক্ষ মোস্তারীর অনিয়মের তদন্তে মাউশি মিরপুর গার্লস আইডিয়াল কলেজ

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 16-07-2026 ইং
  • 2624 বার পঠিত
ad728

“মিরপুর গার্লস আইডিয়াল কলেজ: সভাপতিকে ‘ম্যানেজ’ করে অবসরের পরেও অধ্যক্ষ মোস্তারী”  প্রকাশের পর তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 


বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশির বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মো: মাঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। 


চিঠিতে বলা হয়, ঢাকা জেলার মিরপুরে অবস্থিত ‘মিরপুর গার্লস আইডিয়াল কলেজ এর চরম অব্যবস্থাপনা, নিয়োগ জালিয়াতি ও দুর্নীতি নিয়ে শিক্ষা সংবাদে প্রকাশিত সংবাদের আলোকে আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য অধ্যক্ষ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং তার মনোনীত একই কলেজের দুইজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নির্দেশক্রমে মনোনয়ন দেয়া হলো। তদন্ত কর্মকর্তাগণ বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন।


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ৬০ বছর পূর্তি হলে অবশ্যই অবসর গ্রহণ করে উপাধ্যক্ষের নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে, উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠতার বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাবেন। ৬০ বছর পূর্তি হলে তিনি আর দায়িত্বভার গ্রহণ করতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২৫ এর ১১.১০ অনুচ্ছেদে সুপষ্টভাবে ৬০ বছর পূর্তিতে অবসর গ্রহণের কথা বলা থাকলেও নীতিমালা তোয়াক্কা না করে অধ্যক্ষ পদে আকড়ে আছেন রাজধানীর মিরপুর থানাধীন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ।


জানা গেছে, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে তার চাকরির মেয়াদ ৬০ বছর পূর্তি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখেই অবসর গ্রহণ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতিকে “ম্যানেজ” করে এই পদে আকড়ে আছেন তিনি। অবসরের পরেও অধ্যক্ষ পদের সকল দায়িত্ব পালন করে আসছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজটির শিক্ষকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728