1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-07-2026 ইং
  • 877 বার পঠিত
ad728

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) - এর নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। 

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। 

বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) -এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728