1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ‘ভুয়া অ্যাকাউন্ট’, সর্তক করল মন্ত্রণালয়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-07-2026 ইং
  • 625 বার পঠিত
ad728

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবহির্ভূত।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া পেজ থেকে প্রচারিত কনটেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728