বিশ্বের অন্যতম বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পেশাজীবী সামাজিক কর্মীদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স National Association of Social Workers (NASW) এর এক্সিকিউটিভ কমিটিতে দুবছরের জন্য পার্মানেন্ট মেম্বার হিসেবে নিয়োগ পেয়েছেন বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রব্বানী নয়ন বাঙালি। এর আগে তিনি ছিলেন এ প্রতিষ্ঠানের অলটারনেট সদস্য। তবে এবার নিজের কীর্তি গুণে নতুন উচ্চতায় আসীন হলেন তিনি।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। বর্তমানে এ সংগঠনের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ ৫০টি অঙ্গরাজ্য ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে এক লাখের বেশি সদস্য রয়েছে। সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার, পেশাগত মানোন্নয়ন, নীতিনির্ধারণে অ্যাডভোকেসি এবং সামাজিক কর্মীদের পেশাগত উন্নয়নে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ সংগঠনটি।
নিজের নতুন এই অর্জন সম্পর্কে ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি দেশের টিভিকে বলেন, আমি আগে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স- এ ছিলাম অলটারনেট মেম্বার হিসেবে। কিন্তু হঠাৎ চিঠি পেলাম আমাকে ইসিতে স্থায়ী সদস্য হিসেবে হিসেবে দুবছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এটি শুধু প্রাথমিক সদস্য হওয়া না। লাখ লাখ প্রাথমিক সদস্য থেকে মাত্র ৭/৮ জন এ পদে নিয়োগ পেয়ে থাকেন।
তিনি বলেন, নিজের কাজের স্বীকৃতি পেলে সবার ভালো লাগে। আমারও ভালো লাগছে। সম্মানিত বোধ করছি। একই সঙ্গে নতুন দায়িত্ব নতুনভাবে পালনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি সামনে ইতিবাচক কিছু ঘটবে।
এ জাতীয় আরো খবর..