1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা: ১১ দলের প্রার্থী অলি আহমদ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 12568 বার পঠিত
ad728

রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করেছে ১১ দলীয় জোট।


রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সরকারি বাসভবনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের এক বৈঠকে যৌথভাবে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।


বৈঠক শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক তথা বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।


মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্নেল অলি বলেন, ‘দেশের মানুষের ট্রাস্ট বা বিশ্বাসের সুযোগ নিয়ে কখনোই বেঈমানি করব না। দেশের সার্বিক মঙ্গল ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব কাজ করব।’


অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই জোটের পক্ষ থেকে সবচেয়ে যোগ্য ও জ্যেষ্ঠ ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছেন।


এর আগে সকালে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের এক হাই-ভোল্টেজ মিটিং অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচনের কৌশলগত পদক্ষেপ, প্রার্থীর নাম চূড়ান্তকরণ ও রাজনৈতিক সমঝোতা নিয়ে নেতারা বিশদ আলোচনা করেন।


জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জোটের সমন্বয়কারী ড. হামিদুর রহমান আযাদ। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির কর্নেল


(অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক এবং এনসিপির নাসিরুদ্দিন পাটওয়ারী।


জোটের শীর্ষ প্রতিনিধিরা জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে তাদের মনোনীত প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..