ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তিনি জানান, হামাস অনেক আগে উদ্ধার হওয়া একজন ইসরাইলি বন্দির দেহাবশেষ ফেরত দিয়েছে, যা চুক্তির শর্তের পরিপন্থী।
নেতানিয়াহু বলেন, “এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং ইসরাইলের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলছে।”
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। সেখানে যুদ্ধবিরতি পরিস্থিতি, বন্দি বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা কার্যক্রমের ওপর নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।
অন্যদিকে, হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনার ফলে যুদ্ধবিরতি চুক্তি আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

