০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে একদিকে যেমন সাফল্যের আলো ফুটেছে, অন্যদিকে দেখা গেছে বেশ কিছু প্রতিষ্ঠানের চরম ব্যর্থতার চিত্র। এ বছর ৯টি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে
সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। তবে এ সাফল্যকে পেছনে ফেলে আলোচনায় এসেছে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখান থেকে একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার সার্বিক ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
এবারের পরীক্ষায় সারা দেশ থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) মিলিয়ে পরীক্ষার্থীদের একটি বড় অংশ
উত্তীর্ণ হলেও ৩১২টি প্রতিষ্ঠানের ফল পুরোপুরি শূন্য। অর্থাৎ, এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পাননি।