1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বদলে যাচ্ছে নিয়ম: এসএসসির খাতা শুধু দেখার সুযোগ নয়, হবে পুনর্মূল্যায়নও

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 10-08-2026 ইং
  • 12267 বার পঠিত
ad728

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত নম্বর না পাওয়া শিক্ষার্থীদের জন্য এবার খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ, কেবল নম্বর গণনার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পূর্ণ উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হবে

বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ১৯৯৮ সালের পুরনো বিধিতে উত্তরপত্র পুরোপুরি পুনর্মূল্যায়নের কোনো সুযোগ ছিল না।

শিক্ষার্থীদের স্বার্থে সেই নিয়মে পরিবর্তন এনে এবার থেকে আবেদনকৃত খাতা পুরোপুরি পুনর্নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করা হবে।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কলেজ বা একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া পূর্বের নিয়মে অর্জিত জিপিএ বা প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সম্পন্ন হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..