1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জামালপুরে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 10-08-2026 ইং
  • 12414 বার পঠিত
ad728

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারক তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন

ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ-র ছেলে আশকর আলী (৪০) এবং আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে নিমাইমারী গ্রামের ওই গৃহবধূ নিজ ঘরেই ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আসামিদের অভিযুক্ত করে ভুক্তভোগীর ছেলে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে

মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামীদের অপরাধ প্রমাণিত হওয়ায় এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক (পিপি) এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..