1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১৫ বছর বয়সেই শচীনের কীর্তি স্পর্শ, বাণিজ্যিক দুনিয়ায় নতুন উচ্চতায় সূর্যবংশী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 11370 বার পঠিত
ad728

ভারতীয় ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটারের অভাব না থাকলেও, সাম্প্রতিক সময়ে বৈভব সূর্যবংশীর মতো দ্রুত উত্থান আর কারও দেখা যায়নি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড ভেঙে মাত্র ১৫ বছর বয়সেই

জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়েছেন এই বিস্ময় বালক। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের পথচলা কতটা দীর্ঘ হবে তা সময় বলবে, তবে ২২ গজে একের পর এক বিধ্বংসী পারফরম্যান্সে বিশ্বমঞ্চে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। মাঠের নৈপুণ্যের পর এবার তার ওপর চোখ পড়েছে বহুজাতিক

ব্র্যান্ডগুলোর।

বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ঝড় তোলার পর বৈভবকে নিজেদের বিজ্ঞাপনী মুখ করতে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এই আকাশচুম্বী চাহিদার কারণে

এক ধাক্কায় তার অ্যান্ডোর্সমেন্ট ফি অনেকটাই বেড়ে গেছে। জানা গেছে, বর্তমানে প্রতিটি ব্র্যান্ড চুক্তির জন্য বৈভব হাঁকাচ্ছেন ১ কোটি রুপিরও বেশি।

বর্তমানে এই ১৫ বছর বয়সী ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৭ থেকে ১০ কোটি রুপি। আইপিএলের পারিশ্রমিক, ম্যাচের ফি, ঘরোয়া ক্রিকেটের চুক্তি এবং একের পর এক স্পন্সরশিপ থেকেই মূলত আসছে এই বিপুল অর্থ।

বয়স এখনও কম হওয়ায় বাণিজ্যিক ব্যস্ততা থেকে বৈভবকে কিছুটা দূরে রাখতে চাইছে তার পরিবার। তবে বিজ্ঞাপনী দুনিয়ার আগ্রহে ভাটা পড়ার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যেই অন্তত পাঁচটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বৈভব

সূর্যবংশী।

  • এসএস ব্যাটস (SS Bats): ঐতিহ্যবাহী স্পোর্টস ইক্যুইপমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএসের সঙ্গে বার্ষিক প্রায় ৫০ লাখ রুপির চুক্তি করেছেন তিনি। এমনকি তরুণদের জন্য বাজারে এসেছে বিশেষ 'বৈভব সূর্যবংশী এডিশন' ব্যাট।

  • কমপ্ল্যান (Complan): পুষ্টি পানীয় ব্র্যান্ডটির জনপ্রিয় 'থোড়া প্ল্যান, থোড়া কমপ্ল্যান' ক্যাম্পেইনের মূল মুখ হিসেবে যুক্ত হয়েছেন বৈভব।

  • গুগল পে (Google Pay): বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগলের এই ডিজিটাল পেমেন্ট অ্যাপে যুক্ত হয়ে তরুণদের মধ্যে নিরাপদ লেনদেনের বার্তা দিচ্ছেন তিনি।

  • রেড বুল (Red Bull): আইপিএলে রাজস্থান রয়্যালসের সতীর্থ ধ্রুব জুরেলের সঙ্গে ৩০ বলে ৬০ রান তোলার এক স্পেশাল চ্যালেঞ্জে জিতে কাজ করছেন রেড বুলের সঙ্গেও।

  • ঝাড়খণ্ড স্বাস্থ্য অধিদপ্তর: গত মে মাসে তরুণ সমাজকে ফিটনেসে উৎসাহিত করতে বৈভবকে নিজেদের অফিশিয়াল 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে ঘোষণা করে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..