1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আন্দোলন দমন করতে বিক্ষোভকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12981 বার পঠিত
ad728

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তা-ই নয়, বিক্ষোভকারীদের জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহার এবং উদ্ভূত

সহিংসতার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর পরিকল্পনাও করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কের শুনানিতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা একাধিক অডিও ফোনালাপে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের এসব অডিও রেকর্ড পেশ করা হয়।

ট্রাইব্যুনালে উপস্থাপিত রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।” জবাবে

হাছান মাহমুদ “হ্যাঁ” বললে, শেখ হাসিনা আরও বলেন, “না, আমাদের লোক থাকতে বলো ...। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।”

একপর্যায়ে শেখ হাসিনা কঠোর সুর বজায় রেখে বলেন, “এখন অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।”

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বলপ্রয়োগের মাত্রা এবং সুপরিকল্পিত হিংসাত্মক কৌশলের প্রমাণ হিসেবে এই অডিও ফোনালাপগুলো ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..