1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

'কল্যাণ হোক রাজনীতির মূল কথা'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12912 বার পঠিত
ad728

বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, কল্যাণ হোক রাজনীতির মূলকথা। এটা ঘটলেই নেতিবাচকতা দূর হবে। উন্নয়নের পথে হাঁটতে এ পন্থার কোনো বিকল্প নেই। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে এক ফেসবুক লাইভে তিনি এ মন্তব্য করেন।

ড. নয়ন বাঙালি বলেন, দলের প্রধান অনেক সময় একনায়ক হয়ে ওঠেন। এর মূল কারণ হচ্ছে গণতন্ত্রের অভাব। জনগণের প্রতি দায়বদ্ধতা ছাড়া রাজনীতি তার গন্তব্য খুঁজে পাবে না। 

তিনি বলেন, গণতন্ত্র আমাদের সমন্বয়ের কথা বলে। আধুনিক বিশ্ব চলে এই প্রগতিশীল ধারণার ওপর ভিত্তি করে। এটা বাস্তব করা গেলে আসবে সাম্য। তখন মানুষে মানুষে ভেদাভেদের অবসান ঘটবে।  
 
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেন, আমি যে রাজনীতির স্বপ্ন দেখি তা জনগণের ক্ষমতায়নের কথা বলে। প্রতিটি নাগরিক যদি তার অধিকার পান তবে সমাজ হবে ন্যায্যতাভিত্তিক। এটি কোনো অবাস্তব কিছু নয়। শিক্ষিত ও দরদী নেতৃত্ব থাকলে কাঙ্খিত চাওয়া পূরণে কোনো বাধা থাকবে না। 

তিনি আরও বলেন, ক্ষমতা কাঠামো হতে হবে নিচ থেকে প্রান্তিক মানুষের ক্ষমতায়নকে কেন্দ্র করে। তবে সুশাসন দৃঢ় ভিত্তি পাবে। আমি আশাবাদী মানুষ। আমাদের দেশে আগামীতে এমন নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারব।   

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..