1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আইসিএমএবিতে ইএসজি সেন্টারের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 12679 বার পঠিত
ad728

দেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ক চর্চা বাড়াতে এবং টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষায়িত ‘ইএসজি সেন্টার’ উদ্বোধন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর মো. মোসলেম উদ্দিন। আইসিএমএবি প্রেসিডেন্ট মো. কাউসার আলম আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আইসিএমএবির এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিমসহ পরিচালনা কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের উদ্যোগে এটিই প্রথম এ ধরনের বিশেষায়িত ইএসজি প্ল্যাটফর্ম। সেন্টারটি মূলত ইএসজি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা এবং পেশাগত সংলাপ ও সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবস্থাপনা হিসাববিদদের (ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস) ইএসজি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, টেকসই রিপোর্টিং এবং সুশাসন বিষয়ে দক্ষ করে তোলা। আইসিএমএবি আশা প্রকাশ করেছে, এই সেন্টারটি জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল বিনিয়োগ নিশ্চিতে একটি বড় ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..