সারা
দেশে
১৫
বছরের
কম
বয়সী
প্রায়
৫
কোটি
শিশুকে
টাইফয়েডের
টিকা
দেওয়া
হবে
— এই
কর্মসূচিকে
ঘিরে
কোনো
আতঙ্ক
বা
ভয়ের
কারণ
নেই
বলে
জানিয়েছেন
অন্তর্বর্তীকালীন
সরকারের
প্রধান
উপদেষ্টার
বিশেষ
সহকারী
ও
স্বাস্থ্য
বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বুধবার
(৮
অক্টোবর)
এক
সংবাদ
সম্মেলনে
তিনি
বলেন,
“এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদিত এবং বহু দেশে ব্যবহৃত নিরাপদ ও কার্যকর টিকা। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
স্বাস্থ্য
মন্ত্রণালয়ের
অধীনে
পরিচালিত
এই
টিকা
কার্যক্রমে
দেশের
প্রতিটি
জেলা-উপজেলায়
নির্ধারিত
কেন্দ্র
ও
স্কুলে
শিশুদের
বিনামূল্যে
টাইফয়েড
টিকা
দেওয়া
হবে।
লক্ষ্য
হলো—
টাইফয়েড
প্রতিরোধে
দেশের
শিশু
জনগোষ্ঠীকে
সুরক্ষা
প্রদান।
ডা.
সায়েদুর
রহমান
আরও
বলেন,
“টাইফয়েড
একটি
মারাত্মক
রোগ,
যা
পানিবাহিত
এবং
হুট
করে
অনেক
শিশুকে
অসুস্থ
করে
দিতে
পারে।
প্রতিরোধমূলক
এই
টিকা
গ্রহণ
করলে
জটিলতা
এবং
মৃত্যুঝুঁকি
অনেকাংশে
কমে
যায়।”
তিনি
অভিভাবকদের
উদ্দেশ্যে
বলেন,
“কোনো
গুজবে
কান
না
দিয়ে
শিশুদের
নির্দ্বিধায়
টিকাদান
কেন্দ্রে
নিয়ে
যান।
সরকার
সব
ধরনের
নিরাপত্তা
ও
মান
নিশ্চিত
করেছে।”
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর স্বীকৃতি পেয়েছে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এটি সফলভাবে ব্যবহৃত হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

