1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ছিনতাইয়ের উদ্দেশ্যে মুদি দোকানিকে হত্যা, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 12037 বার পঠিত
ad728

রাজধানীর বংশাল এলাকায় ছিনতাইকালে মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার অভিযোগে মাসুম মিয়া ওরফে কালু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মো. ইউনূস মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাসেম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোরে কামরাঙ্গীরচর থেকে গ্রামের বাড়ি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন মুদি দোকানি আব্দুল কুদ্দুস।

পথিমধ্যে বংশালের সিদ্দিকবাজার এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার রিকশার গতি রোধ করে সঙ্গে থাকা মালামাল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আব্দুল কুদ্দুস বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায়ের দিন ধার্য করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..