1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: জিজ্ঞাসাবাদের মুখোমুখি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 12075 বার পঠিত
ad728

চট্টগ্রামের হাটহাজারীতে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এ আদেশ দেন।

কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ আগস্ট হাটহাজারীর বড়দিঘী এলাকার একটি চাঁদাবাজির মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।

আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও ফটিকছড়ির দুটি হত্যা ও অস্ত্র মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, নগরী ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।

তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী 'বড় সাজ্জাদ'-এর সহযোগী হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং নানা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে এলাকা ত্রাস সৃষ্টি করতেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছার ঝুমঝুমপুর এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..