1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দীর্ঘ ২৩ বছর পর ফিরেই ইতিহাস: ডারউইনে হাসান-ঝড়ে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 12504 বার পঠিত
ad728

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে নেমে পেস আগুনে স্বাগতিকদের কাঁপিয়ে দিল বাংলাদেশ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ডমিন্যান্স দেখালেন টাইগার পেসাররা।

হাসান মাহমুদের ৬ উইকেটের চোখধাঁধানো স্পেলে মাত্র ৫৩ ওভারে ১৯৮ রানেই প্রথম ইনিংসে থমকে গেছে অসিদের ব্যাটিং লাইনআপ।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন অসি দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড।

উদ্বোধনী জুটিতে ৪৫ রান ওঠার পর আঘাত হানেন হাসান মাহমুদ।

২৩ রান করা ওয়েদারাল্ডকে লিটনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙার পর নিজের পরের ওভারেই ২২ রান করা হেডকে বোল্ড করেন এই পেসার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।

মার্নাস লাবুশেনকে (১) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান ইবাদত হোসেন।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে আক্রমণাত্মক ব্যাটার ক্যামেরন গ্রিনকে (১৩) সাজঘরে পাঠান তাসকিন আহমেদ।

দ্বিতীয় সেশনে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি প্রতিরক্ষার চেষ্টা করলেও তা বেশি দূর এগোতে দেননি ইবাদত।

১৯ রান করা ক্যারিকে বোল্ড করে তাদের ৫০+ রানের জুটি ভাঙেন তিনি।

এরপর দ্রুতই তাসকিনের শিকার হন বিউ ওয়েবস্টার (১২)।

চোট কাটিয়ে ফেরা অসি অধিনায়ক প্যাট কামিন্স (৯) ও মিচেল স্টার্ককে (১) দ্রুত ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন হাসান।

একপ্রান্ত আগলে রাখা স্টিভেন স্মিথই ছিলেন অসিদের শেষ ভরসা। তবে বিরতির পর ১০৯ বলে ৭৭১ রানের এক লড়াই সংগ্রাম থামিয়ে দেন হাসানই; উইকেটের পেছনে ক্যাচ দেন স্মিথ।

শেষ ব্যাটার নাথান লায়নকে (৭) সাজঘরে পাঠিয়ে অসিদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন হাসান।

১৭ ওভারে ৫৬ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা দিনটি স্মরণীয় করে রাখলেন হাসান মাহমুদ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..