1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করল বিএনপি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 12548 বার পঠিত
ad728

ঢাকা: দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জ্যেষ্ঠ নেতাদের এক নীতি-নির্ধারণী বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতি পদে লড়াই করতে ইতোমধ্যে মির্জা ফখরুল বিএনপির মহাসচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে (ইসি) তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে ২০১৬ সালে কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান।

বেগম খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমানের প্রবাসে অবস্থানকালে টানা প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

সাবেক সরকারের মেয়াদে ছয়বার কারাবরণ করা ফখরুল রাজনীতিতে একজন মার্জিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সর্বজনবিদিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তিনি।

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের মেয়াদে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।

বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বিকেল ৪টার মধ্যেই মনোনয়নপত্র জমা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

এরপর প্রার্থিতা বাছাই শেষে ১৮ আগস্ট শেষ হবে প্রত্যাহারের দিন। লড়াই উন্মুক্ত থাকলে আগামী ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এই নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ব্যানারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বেলা ১১টার দিকে তাঁর মনোনয়নপত্র ইসিতে জমা পড়েছে। কোনো প্রার্থী যদি শেষ পর্যন্ত সরে না দাঁড়ান, তবে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

১৯৯১ সালের পর এত দিন ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকায় এবং বিরোধীদের মোট আসন (সংরক্ষিত নারী আসনসহ) ৯০টি হওয়ায়, গাণিতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ী হওয়া প্রায় নিশ্চিত।

ফলে তিনি যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—তা বলা চলে সময়ের ব্যাপার মাত্র।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..