বান্দরবানের লামা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
জরিমানা গুণা ইটভাটাগুলো হলো— ডিবিএম, এমএমবি, এমবিআই, এবিসি৪ এবং ইউএমবি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিবেশ আইন তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ রক্ষা এবং যেকোনো অবৈধ ইটভাটার তৎপরতা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।