1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা: পাহাড়ি রাস্তায় পিকআপ উল্টে নিহত ৪

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 10526 বার পঠিত
ad728

রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত শোভা চাকমা নামের অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বর্তমানে আঘাতপ্রাপ্ত গাড়িচালক জ্ঞানবিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..