1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অজি বধের পর জাতীয় দলের সঙ্গে ভিডিওকলে কথা বললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 12446 বার পঠিত
ad728

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের মুহূর্তে কিশোরগঞ্জের সফরে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খেলা শেষ হওয়ার পরপরই বিসিবি সভাপতি তামিম ইকবালসহ জয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি ভিডিওকলে যুক্ত হয়ে এই অবিস্মরণীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও চিত্রে তারেক রহমানকে ক্রিকেটারদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনাদের অভ্যর্থনা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি।

সবাই সুস্থভাবে দেশে ফিরে আসুন, পুরো বাংলাদেশ আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। আবারও অভিনন্দন।”

কথোপকথনের এক পর্যায়ে বিসিবি প্রধান তামিম ইকবাল ম্যাচের তারকা পেসার হাসান মাহমুদকে পরিচয় করিয়ে দিয়ে জানান, তিনি প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন।

জবাবে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “হ্যাঁ, আমি সংবাদে দেখেছি। চমৎকার, অসাধারণ!”

এরপর তামিম ইকবাল তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, “ভাইয়া, তানজিদ তামিম বগুড়ার ছেলে।” এর জবাবে প্রধানমন্ত্রী তাকে কিছুটা সংশোধন করে দিয়ে বলেন, “ও বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে।

হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।” প্রধানমন্ত্রী ও জাতীয় দলের মধ্যকার এই আন্তরিক কথোপকথনটি নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..