1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চট্টগ্রাম থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 13296 বার পঠিত
ad728

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মনছুরাবাদের হাজি ফজলুল করিম চৌধুরী লেনের ‘রয়েল টাচ অ্যাপার্টমেন্ট’-এর পঞ্চম তলায় অভিযান চালানো হয়।

সেখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং কয়েকজন পালিয়ে যান।

গ্রেপ্তারদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কৃষক লীগ ও মহিলা লীগের নেত্রীসহ বেশ কয়েকজন আইনজীবী ও দলীয় পদধারী ব্যক্তি রয়েছেন।

অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও একটি সিসিটিভি ডিভিআর জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অর্থ সংগ্রহ করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে চট্টগ্রামে ঝটিকা মিছিলের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728