1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলা: জামায়াতের ৩ দফা দাবি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 16-08-2026 ইং
  • 12173 বার পঠিত
ad728

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জামায়াতে ইসলামী।

একই সাথে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মুফতি আমির হামজা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের অন্যান্য সংসদ সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নিজের ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আমির হামজা বলেন, “আগে-পিছে পুলিশের ১৫-১৬ জন সদস্য থাকার পরও যদি একজন সংসদ সদস্যের ওপর হামলা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এমপি ও তার পরিবার যদি নিরাপদ না থাকে, তবে সাধারণ জেলাবাসী কেমন আছেন তা সহজেই অনুমেয়।” তিনি পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন।

লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে এই অতর্কিত হামলা চালিয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবি তুলে ধরেন তিনি।

প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে আমির হামজার গাড়িতে হামলাকে কেন্দ্র করে জামায়াত ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..